ছাতকে তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টির কার্যক্রম জোরদারের আহবান জাহাঙ্গীর আলমের

ছাতকে তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টির কার্যক্রম জোরদারের আহবান জাহাঙ্গীর আলমের

নিজস্ব প্রতিনিধি. ছাতক

১৯/০১/২০২৬ ১৭:৪৯:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতকে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও জোরদার করার আহবান জানিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -৫ আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম।

সোমবার সকালে ছাতক উপজেলার জাউয়া বাজারে একটি অস্থায়ী কার্যালয়ে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, “এখন মানুষের কাছে ভোট চাইবার সময় নয়। আগে আমাদের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হবে। তৃণমূল পর্যায়ে এরশাদ সৈনিকদের মধ্যে জাতীয় পার্টির গুরুত্ব তুলে ধরতে হবে।”

তিনি আরও বলেন, এরশাদ আমলের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে প্রচার বাড়াতে পারলে তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা আরও চাঙ্গা হয়ে উঠবে।

তিনি বলেন, “প্রতিটি গ্রামেই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সমর্থক রয়েছে। আমরা যদি তাদের কাছে পৌঁছাতে পারি, তাহলে জাতীয় পার্টি আবারও ঘুরে দাঁড়াবে এবং আসন পুনরুদ্ধার সম্ভব হবে।”

বিগত দিনের ভুলত্রুটি ভুলে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সকলের আন্তরিকতা ও সহযোগিতায় জাতীয় পার্টির কার্যক্রম আরও বেগবান করতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির নেতা মাসুক মিয়া, নূরুল হক, উপজেলা যুব সংহতির নেতা ফয়জুল ইসলাম, মনির মিয়া, জুবেদ আলী, আবুল হাসনাত, আবুল কালাম বাদশাহ, আব্দুল আউয়াল, হাসান মিয়াসহ দলীয় নেতাকর্মীরা।

এ রহমান

মন্তব্য করুন: