কোম্পানীগঞ্জে বালু ভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক

কোম্পানীগঞ্জে বালু ভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

১০/০১/২০২৬ ১৪:৪২:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে বালু বোঝাই একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও অন্যান্য পণ্য আটক করা হয়েছে। শনিবার ভোররাতে উপজেলা পরিষদের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) নোমান মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। অভিযানে বালুর নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস, বিস্কুটসহ বিভিন্ন প্রকারের ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। এ সময় পণ্য বহনকারী ট্রাকটি জব্দ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার ভারতীয় পণ্যসহ ট্রাক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত পণ্য অবৈধভাবে দেশে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ রহমান

মন্তব্য করুন: