শায়েস্তাগঞ্জে পিকআপসহ ব্যবসায়ীর ৭টি ষাড় গরু ছিনতাই

শায়েস্তাগঞ্জে পিকআপসহ ব্যবসায়ীর ৭টি ষাড় গরু ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৭/১২/২০২৫ ১৯:০৯:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের সুরাবই-পুরাসুন্দা সড়কের পুলিশের পোশাক পড়ে গাড়ির গতিরোধ করে পিকআপসহ ৭টি ষাড় গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিনগত রাত ১২ টার দিকে এঘটনাটি ঘটেছে। এঘটনায় গরু ব্যবসায়ী দুলাল মিয়া বাদী হয়েছে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। 

 


গরু ব্যবসায়ী চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের হিরণ মিয়া জানান- তার সাথে গরু ব্যবসায়ী সুদিয়াখলা গ্রামের ছোরাব আলী ও মামলার বাদী দুলাল মিয়া । তারা তিন জন ব্যবসায়ী বৃহস্পতিবার নরসিংদী জেলার বেলাবো থানাধীন পুরাদিয়া গরু বাজার থেকে ৭টি ষাড় গরু ৭ লক্ষ ৪৪ হাজার টাকায় ক্রয় করে পিকআপ দিয়ে বাড়ী ফিরছিলেন।

 

 

পথিমধ্যে শায়েস্তাগঞ্জ থানার উল্লেখিত স্থানে পৌছামাত্রই ১০-১২ জন লোক তাদের সাথে ৩-৪ জন লোক পুলিশের পোষাক পরিহিত টচলাইটে সিগনাল দিয়ে গরু বহনকৃত পিকআপটি দাড় করান। সঙ্গে সঙ্গে আমরা তিন ব্যবসায়ীকে পিকআপ থেকে নামিয়ে একটি  কালো রঙের হাইয়েস গাড়ীতে তুলে গামছা দিয়ে চোখ হাত বেধে ঢাকার পথে রওয়ানা দেয়। বিশ্বরোডের কাছে কুট্টাপাড়ায় আমরা ৩জনকে বেধে হাওরে ফেলে গরুর পিকআপটি নিয়ে যায়।

 

 

রাতের আধারে আমরা চিৎকার করলে স্থানীয় লোকজন আমাদেরকে উদ্ধার করে। পরে বাড়ী থেকে আমার আত্মীয়স্বজনরা আমাদের নিয়ে আসে।

শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ডি আর ডি

মন্তব্য করুন: