বিয়ানীবাজারে ১৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বিয়ানীবাজারে ১৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বিয়ানীবাজার

২৪/১২/২০২৫ ২০:৪৯:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশ বুধবার (২৪ ডিসেম্বর) বিয়ানীবাজার পৌরসভার লাসাইতলা এলাকায় অভিযান চালিয়ে শিব্বির আহমদ নামে এক মাদক কারবারিকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা এবং বিড়ি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকসেবী ছদ্মবেশে অভিযান চালানো হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৬ হাজার ৫শত টাকা।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, “গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, শিব্বির আহমদ দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এ রহমান

মন্তব্য করুন: