১ম ধাপে ভোট ১ হাজার ৫০ ইউপিতে : ইসি সানাউল্লাহ

১ম ধাপে ভোট ১ হাজার ৫০ ইউপিতে : ইসি সানাউল্লাহ

প্রথম ডেস্ক

১৬/১১/২০২৬ ১৪:৩৬:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে এক হাজার ৫০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পাঁচ ধাপে অনুষ্ঠিতব্য এ নির্বাচনের তফসিল প্রথম ধাপের ভোটের ৫০ দিন আগে ঘোষণা করা হবে।

সোমবার (১৬ নভেম্বর) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উৎপাদন ও বিতরণ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক শেষে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এসব তথ্য জানান।

তিনি জানান, দ্বিতীয় ধাপে এক হাজার ১১৩টি, তৃতীয় ধাপে এক হাজার ২টি, চতুর্থ ধাপে ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৫৬টি ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে।

ইসি সানাউল্লাহ জানান, নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আগামী ১০ ডিসেম্বরের আগে সংলাপে বসবে নির্বাচন কমিশন।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad