২২ ডিসেম্বর বিশ্বনাথে আসছেন ধর্ম উপদেষ্টা

২২ ডিসেম্বর বিশ্বনাথে আসছেন ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

১৯/১২/২০২৫ ১৮:০৪:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিশ্বনাথ উপজেলায় ইসলামী সমাজ কল্যাণ সংস্থা উত্তর মিরেরচরের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল (সা.) হযরত মাওলানা হাফিজ সাইয়্যিদ হাসান আসজাদ মাদানী (ভারত)।

মাহফিলের প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা হযরত মাওলানা আ.ফ.ম খালিদ হোসাইন। আগামী ২২ ডিসেম্বর ২০২৫ (সোমবার) বাদ যোহর থেকে মধ্যরাত পর্যন্ত বিশ্বনাথ উপজেলার উত্তর মিরেরচর শাহী ঈদগাহ মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে দেশের খ্যাতনামা আলেম ও ওলামায়ে কেরাম পবিত্র কুরআনের তাফসীর, ইসলামী জীবনব্যবস্থা, নৈতিকতা ও মানবকল্যাণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন।

আয়োজক কমিটি জানিয়েছে, প্রতিবছরের মতো এবারও ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাহফিলটি সফলভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী। মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে দ্বীনি জ্ঞান অর্জনের জন্য সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন: