বিয়ানীবাজারে হত্যা মামলার আসামিদের সঙ্গে ইউএনও’র ফটোসেশন

তীব্র প্রতিক্রিয়া

বিয়ানীবাজারে হত্যা মামলার আসামিদের সঙ্গে ইউএনও’র ফটোসেশন

নিজস্ব প্রতিনিধি, বিয়ানীবাজার

০৮/১২/২০২৫ ১৭:১৮:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিয়ানীবাজারে জুলাই পরবর্তী হত্যা মামলার কয়েকজন আসামির সঙ্গে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোস্তফা মুন্নার ফটোসেশন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।


রোববার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার দপ্তরে এসব ছবি তোলা হয়। জানা গেছে, আসামিদের মধ্যে চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু, জহুর উদ্দিন ও তুতিউর রহমান তুতার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। মামলার পর থেকে তারা দীর্ঘদিন কোনো সরকারি বা উপজেলা কর্মসূচিতে অংশ নেননি।


শহীদ পরিবার ও স্থানীয়রা জানান, প্রশাসনের সঙ্গে এমন সখ্যতা বিচারহীনতার প্রতীক এবং আইনপ্রণালীকে উপহাস করার শামিল। বিয়ানীবাজার থানার পুলিশ জানায়, এই সাক্ষাতের আগে তাদের কোনো তথ্য ছিল না।


বিদায়ী ইউএনও গোলাম মোস্তফা মুন্না বলেন, “তারা আসামি হিসেবে নয়, জনপ্রতিনিধি হিসেবে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন।”


উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট পরবর্তী ঘটনায় বিয়ানীবাজারে মোট ৪টি হত্যা মামলা দায়ের হয়।

ডি আর ডি

মন্তব্য করুন: