সিলেটে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেপ্তার
সিলেটের বিয়ানীবাজারে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার দুবাগ ইউনিয়নের গয়লাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. সুলতান মাহমুদ সুমন গয়লাপুর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে। পুলিশ জানায়, তিনি দুবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে গয়লাপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ সংগঠনের সদস্যরা নাশকতার উদ্দেশ্যে জড়ো হচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। সেখান থেকে সুলতান মাহমুদ সুমনকে গ্রেপ্তার করা হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবীর জানান, নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুলতান মাহমুদ সুমনকে আদালতে পাঠানো হয়েছে।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: