সিলেট-১ আসনে মুক্তাদিরের গণসংযোগে তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের পরিকল্পনা

সিলেট-১ আসনে মুক্তাদিরের গণসংযোগে তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের পরিকল্পনা

প্রথম সিলেট প্রতিবেদন

০৭/১২/২০২৫ ২১:৪৪:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বেকার তরুণ ও যুব-প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার মাধ্যমে সিলেটের অর্থনৈতিক চাহিদা মেটানো সম্ভব।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে সিলেট মহানগরের লালবাজার ও জেল রোড এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে গণসংযোগকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, একসময় হাওর, খাল ও বিলে প্রচুর মাছ পাওয়া যেতেও সময়ের পরিবর্তনে তা কমে গেছে। দেশি মাছের অভাব দূর করতে আধুনিক পদ্ধতিতে সিলেটে মাছ চাষের মাধ্যমে বেকার যুবকদের কাজে লাগানোর সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, সিলেটে প্রতিদিন ১২ লাখ ডিমের চাহিদা থাকলেও স্থানীয় উৎপাদন মাত্র ২ লাখ, বাকি ১০ লাখ ডিম অন্যান্য এলাকা থেকে আনা হয়। নির্বাচিত হলে তিনি তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে ডিমের ঘাটতি স্থানীয়ভাবে পূরণ করবেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সহ-সভাপতি আব্দুল হাকিম, ব্যবসায়ী নেতা জিয়াউল হক জিয়া এবং বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এদিকে, রোববার সকালে মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজে একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খন্দকার আব্দুল মুক্তাদির। কলেজ অধ্যক্ষ আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এনামুল হক চৌধুরী সুহেল। অনুষ্ঠানে কলেজ পরিচালনা কমিটির সদস্য গোলজার হোসাইন চৌধুরী, দেওয়ান আছকির আলী ও অধ্যাপক পার্থ সারথি নাথ উপস্থিত ছিলেন।


এ রহমান

মন্তব্য করুন: