মাধবপুরে নিখোঁজ কিশোর আল-আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাধবপুরে নিখোঁজ কিশোর আল-আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

০৭/১২/২০২৫ ২১:৩৯:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামে নিখোঁজের তিন দিন পর আল-আমিন (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আল-আমিন ওই গ্রামের মাসুক মিয়ার ছেলে।

রোববার সকালে স্থানীয়রা গোয়াইল্লা দিঘির পাড়ের বাঁশঝাড়ে একটি বাঁশের সঙ্গে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার মোবাইল ফোন কেনা নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্য হওয়ায় আল-আমিন রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায় এবং এরপর আর ফিরেনি। তিন দিন ধরে তার খোঁজ না পাওয়ায় পরিবার চরম উদ্বেগে ছিল।

ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ নান্নু মিয়া জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

এ রহমান

মন্তব্য করুন: