শাহ আরেফিন টিলায় অভিযান, ধ্বংস করা হলো ৩০ ক্রাশার মেশিন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার আলোচিত শাহ আরেফিন টিলায় অবৈধ পাথর উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় স্থানীয় স্টোন ক্রাশার মিলের ৩০টি ক্রাশার মেশিন ধ্বংস করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিন মিয়া। এ সময় তাকে সহযোগিতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার এবং কোম্পানীগঞ্জ থানা পুলিশের সদস্যরা।
প্রশাসন সূত্রে জানা গেছে, শাহ আরেফিন টিলা এলাকায় অবৈধভাবে উত্তোলিত পাথর প্রক্রিয়াজাতকরণ এবং স্থানীয় স্টোন ক্রাশার মিলগুলোর বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে ৩০টি ক্রাশার মেশিন ধ্বংস করা হয়েছে।
সোহেল রানা/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: