হবিগঞ্জে পারিবারিক কলহে স্বামীর হাতে স্ত্রী খুন

হবিগঞ্জে পারিবারিক কলহে স্বামীর হাতে স্ত্রী খুন

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৭/১২/২০২৫ ১৬:৫৯:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাটে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে এক স্ত্রী নিহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) সকালে শিমুলতলা এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।


নিহত ফারজানা আক্তার উপজেলার লাদিয়া গ্রামের মৃত আছকির মিয়ার কন্যা। তিনি দীর্ঘদিন ধরে শিমুলতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। স্থানীয়রা আহত স্বামী নুর আলীকে আটক করে পুলিশে হস্তান্তর করেছেন।


চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোহাম্মদ আল আমিন জানান, “পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে। ঘাতক স্বামী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।”

তাহির আহমদ

মন্তব্য করুন: