সিলেটে একসঙ্গে বদলি এসএমপির ছয় ওসি

সিলেটে একসঙ্গে বদলি এসএমপির ছয় ওসি

প্রথম সিলেট প্রতিবেদন

০৫/১২/২০২৫ ১৩:০৬:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপি) একসঙ্গে ছয় থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুসের (পিপিএম-সেবা) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।


পুলিশ বলেছে, দায়িত্ব পালনের ধারাবাহিকতা বজায় রাখা এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে। দীর্ঘদিন পর একসঙ্গে একাধিক থানায় এমন প্রশাসনিক পরিবর্তন এলো।


প্রজ্ঞাপন অনুযায়ী, কোতোয়ালি থানার ওসি মোস্তাফিজুর রহমানকে শাহপরাণ থানায় এবং শাহপরাণ থানার ওসি খান মো. মাইনুল জাকিরকে কোতোয়ালি থানায় বদলি করা হয়েছে। এ ছাড়া এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান গেছেন দক্ষিণ সুরমা থানায়। জালালাবাদ থানার ওসি শাহ মো. মোবাশ্বিরকে পাঠানো হয়েছে এয়ারপোর্ট থানায়।


মোগলাবাজার থানার ওসি শামসুল হাবিবকে জালালাবাদ থানায় বদলি করে তাঁর জায়গায় নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইন্সপেক্টর মনির হোসেনকে।


এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডি আর ডি

মন্তব্য করুন: