সিলেটের আল হারামাইন হাসপাতালে চিকিৎসাগত অবহেলার অভিযোগ

তদন্তে ৭ সদস্যের কমিটি

সিলেটের আল হারামাইন হাসপাতালে চিকিৎসাগত অবহেলার অভিযোগ

প্রথম সিলেট প্রতিবেদন

০৪/১২/২০২৫ ১১:৫৮:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের আল হারামাইন হাসপাতালে ভুল চিকিৎসায় তার বাবার মৃত্যু হয়েছে—এমন গুরুতর অভিযোগ তুলেছেন চিকিৎসক নুরিয়া জাহান কেয়া। শনিবার (২৯ নভেম্বর) সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি দাবি করেন, হাসপাতাল কর্তৃপক্ষ ভুল ইনসুলিন ডোজ প্রয়োগ করায় তার বাবা ৬৯ বছর বয়সী বেদার আহমেদের মৃত্যু হয়।

সংবাদ সম্মেলনে কেয়া অভিযোগ করেন, তার বাবার মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা নথি দিতে অস্বীকৃতি জানায়। পরে প্রশাসনিক দপ্তরে গিয়ে তিনি জানতে পারেন—ওষুধ প্রয়োগের নথিতে ত্রুটি পাওয়া গেছে। মৃত্যুর সার্টিফিকেটেও সত্য গোপন করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ঘটনার পর ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দেন সিলেট সিভিল সার্জন কার্যালয়ে। অভিযোগ পাওয়ার পরই বিষয়টি তদন্তে একটি ৭ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে আল হারামাইন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তদন্ত চলমান থাকায় মন্তব্য করতে রাজি হয়নি।

এ রহমান

মন্তব্য করুন: