কোম্পানীগঞ্জে ৬ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার

অভিযুক্ত আটক

কোম্পানীগঞ্জে ৬ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

০৩/১২/২০২৫ ১৮:০১:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জে ছয় বছরের এক শিশু যৌন সহিংসতার শিকার হয়েছে। শিশুর চিৎকারে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে হস্তান্তর করে। আহত শিশুকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, ডাকঘর গ্রামের মনা (২১) দুপুরে শিশু (৬) কে তার বাড়ি থেকে নিয়ে নির্জন স্থানে যৌন নির্যাতনের চেষ্টা করেন। শিশুটি চিৎকার করলে স্থানীয়রা সেখানে পৌঁছে তাকে রক্ষা করে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ রহমান

মন্তব্য করুন: