“ভোটে নির্বাচিত হলে ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, রাজউকের প্লটেও আবেদন করব না”

হবিগঞ্জ-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অলিউল্লাহ নোমানের প্রতিশ্রুতি

“ভোটে নির্বাচিত হলে ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, রাজউকের প্লটেও আবেদন করব না”

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৩/১২/২০২৫ ১৭:০৯:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ-৪ (মাধবপুর ও চুনারুঘাট) আসনে জামায়াত সমর্থিত প্রার্থী ও সাংবাদিক অলিউল্লাহ নোমান বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি সংসদ সদস্যদের জন্য বরাদ্দ ট্যাক্সফ্রি সরকারি গাড়ি নেবেন না। একই সঙ্গে ভূমিহীন মানুষের ভোটে এমপি হয়ে তিনি কখনোই রাজউকের প্লট বা ফ্ল্যাটের জন্য আবেদন করবেন না বলেও ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার রাতে মাধবপুরের বহরা ইউনিয়ন গণ ও শাজাহানপুরের নো হাটি বাজারে আকস্মিক গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব প্রতিশ্রুতি দেন। পূর্ব ঘোষণা ছাড়াই গণসংযোগে গেলে স্থানীয় সাধারণ মানুষসহ জামায়াতের নেতাকর্মীরা তাকে ঘিরে জড়ো হন।

অলিউল্লাহ নোমান বলেন, “এমপি হওয়া মানে বিশেষ সুবিধা ভোগ করা নয়। সাধারণ মানুষের কষ্টের টাকা দিয়ে ট্যাক্সফ্রি গাড়ি নেব না। একইসঙ্গে ভূমিহীন মানুষের প্রতিনিধিত্ব করে রাজউকের প্লট দাবি করা নৈতিকভাবে অন্যায়।”

তিনি আরও জানান, নির্বাচিত হলে এলাকায় আসা সব সরকারি বরাদ্দ জনসমক্ষে প্রকাশ করা হবে এবং জনগণকে সঙ্গে নিয়েই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। বিশেষ করে মাধবপুর ও চুনারুঘাটের নাজুক সড়ক ব্যবস্থা টেকসইভাবে উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

দুর্নীতির বিরুদ্ধে নিজের অবস্থান ব্যাখ্যা করে অলিউল্লাহ নোমান বলেন, “দুর্নীতি রোধ করতে পারলে টেকসই উন্নয়ন সম্ভব। কিন্তু দুর্নীতি হলে বরাদ্দের বড় অংশ বিভিন্ন পকেটে চলে যায়। তাই দুর্নীতি বন্ধ করাই হবে আমার প্রথম কাজ।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কারণে কারাগারে গিয়েছি, দেশত্যাগও করতে হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে লেখা ও প্রতিবাদ কখনো থামাইনি। সৎ, যোগ্য ও পরীক্ষিত ব্যক্তিকে ভোট দিলে দেশ পরিবর্তন হবে।”

উল্লেখ্য, ১ ডিসেম্বর অলিউল্লাহ নোমানকে হবিগঞ্জ–৪ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। তার আগে এই আসনে প্রার্থী ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা মোখলেসুর রহমান।


এ রহমান

মন্তব্য করুন: