মাধবপুরে বাজার দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় আটক ২১

সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান

মাধবপুরে বাজার দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় আটক ২১

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

০১/১২/২০২৫ ২১:৪১:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইটাখলা ও ভেঙ্গাডোবা গ্রামের দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২১ জনকে আটক করা হয়েছে।

সোমবার ভোররাত পর্যন্ত টানা অভিযানে বেঙ্গাডোবা ও ইটাখলা গ্রাম থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কাজল মিয়া (২৮), হুমায়ূন মিয়া (৩০), সুমন মিয়া (২৫), জীন মিয়া (২৪), ইকবাল মিয়া (৩০), বাদল মিয়া (২১), আমিরুল ইসলাম (২৮), সাদ্দাম মিয়া (২৫), সাব্বির হোসেন (২৫), আশিক মিয়া (২৫), হান্নান মিয়া (২৫), সাইফ হোসেন (১৭), তানভীর মিয়া (১৫), জাবেদ মিয়া (২৮), আরমান মিয়া (২২), নুরুল ইসলাম (৪৭), জাহিদ মিয়া (৩৩), ইসমাঈল হোসেন (৩৫), আলম শাহ (৩২), নাজমুল ইসলাম (৩২) ও কামরুল ইসলাম (২০)।

অভিযানে আটক ব্যক্তিদের শাহজিবাজার আর্মি ক্যাম্প থেকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


উল্লেখ্য, এর আগে রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা ও মোড়াপাড়া গ্রামের দুই পক্ষ মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ-উল্যা সহ ১১ পুলিশ সদস্য এবং দুই পক্ষের প্রায় ৪০ জন আহত হন। আহতদের মাধবপুর ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল ঘটনাস্থলে গিয়ে ৮ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি মোহাম্মদ সহিদ-উল্যা জানান, আটক ব্যক্তিদের পুলিশ এসল্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি পুলিশ এসল্ট মামলা দায়ের হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন: