বিয়ানীবাজারে পিকআপের চাপায় ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

বিয়ানীবাজারে পিকআপের চাপায় ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রথম সিলেট প্রতিবেদন

২৭/১১/২০২৫ ১৮:১১:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিয়ানীবাজারে পিকআপের চাপায় জিয়াছমিন আক্তার (৩) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুড়িয়া ইউনিয়নের সারপার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াছমিন দিনমজুর আব্দুল করিমের কন্যা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ানীবাজার–সারপার সড়কে বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ আচমকা শিশুটিকে ধাক্কা দিলে সে গাড়ির নিচে পিষ্ট হয়। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে

এ রহমান

মন্তব্য করুন: