তাহিরপুরে ধানের শীষের গণমিছিলে জনস্রোত
সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় শনিবার (২১ নভেম্বর) বিকালে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারে অনুষ্ঠিত এক বিশাল গণমিছিল জনস্রোতে পরিণত হয়। বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হকের সমর্থনে আয়োজিত এ মিছিলে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে বাদাঘাট বাজারের প্রধান প্রধান সড়ক মুখরিত হয়ে ওঠে।
নেতাকর্মীরা বলেন, “ধানের শীষ মানে গণমানুষের আশা-আকাঙ্ক্ষা। তাই সবাই একত্রিত হয়ে আনিসুল হককে বিজয়ী করার লক্ষ্যেই মাঠে নেমেছে।”
গণমিছিলে যোগ দিয়ে প্রার্থী আনিসুল হক বলেন, “আজকের গণমিছিল প্রমাণ করে মানুষ বিএনপির সরকার চায়, দেশমাতা বেগম খালেদা জিয়ার সরকার চায়। ধানের শীষে মানুষ আস্থা রাখছে। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।”
এ রহমান
মন্তব্য করুন: