ছাতকে মুরগি চুরিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, ১৫ জন আহত

ছাতকে মুরগি চুরিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, ১৫ জন আহত

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২২/১১/২০২৫ ১০:২৩:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতকে মুরগি চুরিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ২১ নভেম্বর উপজেলার দরারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে দক্ষিণ খুরমা ইউনিয়নের দেওগাঁও গ্রামের নাহিদ মিয়া (২০) একই ইউনিয়নের দরারপাড় গ্রামের আবু বক্করের (৩৫) বাড়ি থেকে একটি দেশি মুরগি চুরি করে নিয়ে যান। মুরগির মালিক আবু বক্কর বিষয়টি জানতে গেলে নাহিদের ভাইয়েরা তাকে আটক করে রাখেন। খবর পেয়ে বক্করের পরিবার ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করতে গেলে উভয়পক্ষের মধ্যে লাঠিসোটা ব্যবহার করে সংঘর্ষ শুরু হয়।


সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হন। পরে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। আহতদের স্থানীয়রা কৈতক সরকারি হাসপাতালে ভর্তি করেছেন।

রোদ্দুর রিফাত

মন্তব্য করুন: