বিশ্বনাথে মোক্তার আলী ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

বিশ্বনাথে মোক্তার আলী ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

১৫/১১/২০২৫ ১৮:৩৯:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিশ্বনাথে মোক্তার আলী ফাউন্ডেশনের আয়োজনে চতুর্থ মেধাবৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌরশহরের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলার ৭১টি প্রাথমিক বিদ্যালয় এবং ২১টি মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম ও সপ্তম শ্রেণির মোট ৪০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালে বিভিন্ন হল পরিদর্শন করেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল হামিদ, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী প্রমুখ।

পরীক্ষা নিয়ন্ত্রক ও মোক্তার আলী ফাউন্ডেশনের সদস্য সচিব আহমদ আলী হিরন বলেন, “অন্যান্য বছরের মতো এবারও শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল অত্যন্ত সন্তোষজনক। কেন্দ্র এলাকায় অভিভাবকদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। সহযোগিতা অব্যাহত থাকলে এ উদ্যোগকে আরও বৃহৎ পরিসরে নেওয়া সম্ভব হবে।”


এ রহমান

মন্তব্য করুন: