আওয়ামী লীগের ডাকা লক ডাউনের প্রতিবাদ
মাধবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল
আওয়ামীলীগের ডাকা লক ডাউনের প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধবপুর উপজেলা শাখা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এই সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার সদস্য সচিব ও মাধবপুর উপজেলা শাখার আহবায়ক সিরাজুল ইসলাম তানজিল, সংগঠনের হবিগঞ্জ জেলার ১ম সংগঠক ও মাধবপুর উপজেলার মুখ্য সংগঠক সৈয়দ মুহা. মাহদী হাসান, মাধবপুর উপজেলার সিনিয়র আহবায়ক মাসুম মিয়া, সদস্য সচিব শামসুল আলম বাবলু, যুগ্ম আহবায়ক জামিল, সিনিয়র সদস্য সচিব টি. আর. রিয়াজ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবী সজীব, রাসেল, মোজাহিদ, সুজন, দিদার, মুকত্তার, মনির, সুমন, নাবিন, পাপ্পি, অন্তর, জীবন, সুহাগ, বিল্লাল প্রমুখ।
বিক্ষোভকারীরা “জুলাই গণহত্যাকারী স্বৈরাচার হাসিনার দ্রুত বিচার করতে হবে”, “দেশবিরোধী সকল চক্রান্তকারীদের আইনের আওতায় আনতে হবে” এবং “জুলাই আন্দোলনের বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে”—এই স্লোগান দিতে দিতে শহর প্রদক্ষিণ করেন।
সভায় বক্তারা বলেন, “বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সবসময় জনগণের পাশে থাকবে। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
এ রহমান
মন্তব্য করুন: