এবার ‘সেভেন আপ’ উৎসবে মাতলো আর্জেন্টিনা

এবার ‘সেভেন আপ’ উৎসবে মাতলো আর্জেন্টিনা

প্রথম ডেস্ক

১৮/১১/২০২৬ ১১:৫০:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ব্রাজিলের ৭-০ গোলের জয়ের পরদিন একই ব্যবধানে জয় পেল আর্জেন্টিনা। কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে গোল উৎসবে মেতে ওঠে লিওনেল স্কালোনির দল। কর্দোবায় অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে ৭-০ গোলের জয় তুলে নেয় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্জেন্টিনা। অষ্টম মিনিটে নিকো পাজের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ব্যবধান বাড়ান জুলিয়ান আলভারেজ। ৩৫ মিনিটে তার প্রথম গোলের পর ৩৮ মিনিটে আবারও জালের দেখা পান নিকো পাজ।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আরও একবার গোল করেন আলভারেজ। ৪৩ মিনিটে তার গোলেই বিরতিতে যাওয়ার আগে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

বিরতির পরও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে আলবিসেলেস্তারা। বদলি হিসেবে মাঠে নামা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো দলের হয়ে ৫ম গোলটি করেন। এরপর ৭৮ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে ব্যবধান হয় ৬-০। ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে কোস্টারিকার কফিনে শেষ পেরেকটি ঠোকেন মাস্তানতুয়ানো।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad