নাশকতার অভিযোগ, সিলেটে আটক ছাত্রলীগের ৫ নেতা-কর্মী

নাশকতার অভিযোগ, সিলেটে আটক ছাত্রলীগের ৫ নেতা-কর্মী

প্রথম সিলেট প্রতিবেদন

১১/১১/২০২৫ ১৮:২০:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে গুরুত্বপূর্ণ স্থাপনা ও রেললাইনে নাশকতার পরিকল্পনা ভেস্তে দিয়েছে পুলিশ। এ ঘটনায় ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তারা বিস্ফোরণ ও রেললাইন খুলে বড় ধরনের নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন।


ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে কচুয়াবহর এলাকায় অভিযান চালিয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাবিলুর রহমান সোহেল (২৪)-কে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।


আটক অন্যরা হলেন— মিনহাজ উদ্দিন মাহিন (২০), সায়মন আহমদ (২০), মুহিবুল ইসলাম কাওসার ও সিজিল চৌধুরী।


ওসি মনিরুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে কাবিলুর জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রবাসী যুবলীগ নেতা মাহমুদুর রহমানের নির্দেশ ও অর্থায়নে তাঁরা রেললাইন খুলে ফেলা ও ককটেল বিস্ফোরণের পরিকল্পনা করেন। উদ্দেশ্য ছিল এলাকায় আতঙ্ক সৃষ্টি করা ও বৃহস্পতিবারের লকডাউন কর্মসূচিকে ঘিরে বিশৃঙ্খলা ঘটানো।


পুলিশের দাবি, আটক ব্যক্তিদের কাছ থেকে ককটেল তৈরির সরঞ্জাম, স্কচটেপ, টোপকাটা, মারবেল ও বালতি জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


ওসি বলেন,“নাশকতার পরিকল্পনা ঠেকাতে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছিলেন।”

তাহির আহমদ

মন্তব্য করুন: