কোম্পানীগঞ্জে মাদক ও অবৈধ পাথরবাহী যানবাহন জব্দ

কোম্পানীগঞ্জে মাদক ও অবৈধ পাথরবাহী যানবাহন জব্দ

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

০৭/১১/২০২৫ ১৯:৩১:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জে পৃথক পৃথক অভিযানে মাদকদ্রব্য ও অবৈধ পাথরবাহী যানবাহন জব্দ করেছে থানা পুলিশ। গত ৬ ও ৭ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।


পুলিশ জানায়, অভিযানে তিনজনকে আটক ও বিভিন্ন পরিমাণে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।


অভিযানকালে ভোলাগঞ্জ এলাকার মৃত নুর মিয়ার পুত্র মোঃ মাসুদ (২৩)-এর কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া নওগাঁ জেলার ধামইরহাট থানার মোড়লো আজাপাড়া এলাকার আশরাফুল ইসলাম (৩৬)-এর কাছ থেকে ২ কেজি গাঁজা, এবং কোম্পানীগঞ্জের টুকেরগাঁও এলাকার জোসনা অরফে রাহেলা আক্তার (৫০)-এর কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।


অন্যদিকে, উপজেলার ভাঙ্গারপাড় এলাকায় অবস্থিত আন্নাজা ইসলামিক ইনস্টিটিউট মাদ্রাসা সংলগ্ন স্থান থেকে শাহ আরেফিন টিলার অবৈধভাবে উত্তোলিত পাথরবোঝাই একটি মিনি ট্রাক (প্রায় তিন টন ক্ষমতাসম্পন্ন) জব্দ করা হয়।


উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে, অবৈধ পাথরবাহী ট্রাকের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং পাথরগুলো বাজেয়াপ্ত করে স্থানীয় মসজিদে দান করা হয়।


কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদকদমন ও খনিজ সম্পদ সুরক্ষায় কোম্পানীগঞ্জ থানা পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

রোদ্দুর রিফাত

মন্তব্য করুন: