সিলেটের শাহপরাণ মাজারের পুকুরে মিলল নিখোঁজ যুবকের মরদেহ

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ

সিলেটের শাহপরাণ মাজারের পুকুরে মিলল নিখোঁজ যুবকের মরদেহ

প্রথম সিলেট প্রতিবেদন

০২/১১/২০২৫ ২১:৪৮:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের হযরত শাহপরাণ (রহ.) মাজারের পুকুর থেকে হারুন মিয়া (৩০) নামে এক নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ নভেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

নিহত হারুন মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি সম্প্রতি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগে ভর্তি হয়ে অপারেশন করেছিলেন। তবে তিন-চার দিন আগে হাসপাতাল থেকে নিখোঁজ হন তিনি।

পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, “ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, হারুন নিজেই লাফিয়ে পুকুরে পড়েছেন।”

তিনি আরও বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন: