সিলেট পথ অবরোধের চেষ্টা ব্যর্থ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

আন্দোলনকারীদের ধাওয়া সাধারণ যাত্রীদের

সিলেট পথ অবরোধের চেষ্টা ব্যর্থ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

প্রথম সিলেট প্রতিবেদন

০১/১১/২০২৫ ১৪:০২:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট রেলস্টেশন এলাকায় লাইন অবরোধের চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন সাধারণ যাত্রীরা। শনিবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জরুরি সংস্কারসহ ৮ দফা দাবিতে সিলেট-ঢাকা রেলপথে দিনব্যাপী অবরোধ কর্মসূচি পালন করছে ‘৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন’ কমিটি। সকাল সাড়ে ১০টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া স্টেশনে আন্দোলনকারীরা রেললাইন অবরোধ করে রাখলেও সিলেট রেলস্টেশন এলাকায় পরিস্থিতি ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে সিলেট রেলস্টেশন এলাকায় কয়েকজন আন্দোলনকারী হঠাৎ রেললাইন অবরোধের চেষ্টা করলে ট্রেনের অপেক্ষায় থাকা সাধারণ যাত্রীরা তাদের ধাওয়া দেন। পরে আন্দোলনকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন।

সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম বলেন, “সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক রয়েছে। শিডিউল অনুযায়ী সব ট্রেন চলাচল করছে।”

তিনি আরও জানান, কুলাউড়া স্টেশনে অবরোধের কারণে সিলেট-ঢাকা রুটের কিছু ট্রেন সাময়িকভাবে বিলম্বিত হতে পারে। তবে সিলেট স্টেশন এলাকায় কোনো বড় ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

অন্যদিকে, ‘৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন’ কমিটির নেতারা জানান, তাদের দাবি পূরণ না হলে আগামী সপ্তাহে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।


এ রহমান

মন্তব্য করুন: