সিলেটের মংলিছড়া চা বাগানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

সহানুভূতি স্থাপত্য ফাউন্ডেশনের উদ্যোগ

সিলেটের মংলিছড়া চা বাগানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

প্রথম ডেস্ক

৩১/১০/২০২৫ ২২:০৭:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের একটি চা বাগানে বিনামূল্যে শতাধিক রোগীর রক্তের গ্রুপ নির্নয় বরা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন স্থাপত্য ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (৩১ অক্টোবর) সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নে মংলিছড়া চা বাগানে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। 


স্থানীয় স্বেচ্ছাসেবী যুবক ও সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী মুকুন্দ মুন্ডার সার্বিক পরিচালনায় নারী,শিশু ও পুরুষদের মধ্যে এই কার্যক্রম পরিচালনা করা হয়। সহানুভূতি স্থাপত্য ফাউন্ডেশনের উপদেষ্টা ছড়াকার প্রশান্ত লিটনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হয় এই মানবিক কার্যক্রম। 


আয়োজনে উপস্তিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম শরিফ আহমদ, আনোয়ার হোসেন রাহাত সেক্রেটারি, কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীলবৃন্দ মো ইউসুফ আহমদ, ফারহানা আহমদ, শাহজাহান আহমদ,  মিসবাহ উদ্দিন, সুহেদ আহমদ, মাহদি হাসান, তায়েফ, মহিলা শাখার সভাপতি আনজেলি জান্নাত মাওয়া,  তাসনিমা বেগম। শুভাকাঙ্ক্ষী শাহান আহমদ ও রক্তদাতা মুহিবুর রহমান সোহাইব।


বক্তারা বলেন, মানুষের মাঝে সচেতনতা তৈরি এবং নতুন নতুন রক্তদাতা খুঁজে বের করাই এই ধরনের কর্মসূচির মুল প্রয়াস।

রোদ্দুর রিফাত

মন্তব্য করুন: