কোম্পানীগঞ্জে ১,৮৩০ বোতল ভারতীয় মদসহ নোহা গাড়ি আটক
সিলেটের কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এসব মদসহ একটি কালো রঙের এক্স নোহা গাড়ি আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যায়। পরে গাড়িটি আটক করে তল্লাশি চালালে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১,৮৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, “মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এটি এখন পর্যন্ত আমার দায়িত্বকালে সবচেয়ে বড় চালান।”
উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: