সিলেটের যে কয়টি আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন নিশ্চিত!

সিলেটের যে কয়টি আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন নিশ্চিত!

রোদ্দুর ‍রিফাত, নিজস্ব প্রতিবেদক

২৫/১০/২০২৫ ১৬:৪১:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী গেল পাঁচ মাস আগেই ৩ শ আসনের নিজেদের প্রার্থীতা ঘোষণা করেছে। মনোনয়ন চূড়ান্ত হওয়া প্রার্থীরা সেই থেকে মাঠ চষে বেড়াচ্ছেন। গনসংযোগ থেকে স্থানীয় বিভিন্ন সভায় যোগদান থেকে এলাকার উন্নয়নে নিজেদের প্রতিশ্রুতি এবং পরিকল্পনা ব্যক্ত করছেন ভোটারদের কাছে। তবে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থীও মাঠে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন থেকে। প্রার্থীতা চূড়ান্ত না হওয়ায় এক একটি আসনে দলটির একাধিক প্রার্থী লক্ষ্য করা গেছে। এ অবস্থায় গেল ২০ অক্টোবর সিলেট বিভাগের ১৯ আসনে সম্ভাব্য সকল প্রার্থীদের ঢাকায় তলব করেন দলের মহাসচিব এবং সিলেটের দায়িত্বপ্রাপ্ত নেতা মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকের পর সিলেট বিভাগের ১ টি আসন ব্যতিত আর কাউকেই প্রার্থীতা বিষয়ে গ্রিন সিগন্যাল দেওয়া হয় নি বলে একটি সূত্রে জানা গেছে। বৈঠকে বিভাগের মনোনয়ন প্রত্যাশী সকল প্রার্থীদের সভায় ডাকা হয় নি বলেও নিশ্চিত হওয়া গেছে। 


বৈঠকে উপস্থিত হওয়া একটি সূত্র জানিয়েছে- নভেম্বরের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই দলীয় প্রার্থী চূড়ান্ত করার সম্ভাবনার কথা কেন্দ্রীয় হাই কমান্ড নিশ্চিত করেছেন। এর মধ্যে সিলেটের ১৯ আসনের মধ্যে প্রায় ৫ টি আসনে একক প্রার্থীর বিষয়টি মোটামুটি নিশ্চিত বলে মনে করছে ওই সূত্র। এর মধ্যে সিলেট-১, সিলেট-২,মৌলভীবাজার-১, সুনামগঞ্জ-৩ ও সুনামগঞ্জ-৫ আসন রয়েছে। 


দলীয় একটি নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে এই তালিকায় সিলেট ১ আসন খন্দকার আব্দুল মুক্তাদির আহমদের প্রার্থীতা নিশ্চিতের সম্ভাবনা বেশি রয়েছে। কারণ ওই আসনে অন্য কোন প্রার্থীর সাক্ষাৎকারে জন্য বিএনপির পক্ষ থেকে কোন চিঠি ইস্যু করা হয়নি। একই ভাবে সিলেট বিভাগের মৌলবাজার সদর আসনে এম সাইফুর রহমানের জৈষ্ঠ সন্তান এম নাসের রহমান , সুনামগঞ্জ ৩ আসনে যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সর আহমদ ও সিলেট ২ আসনে গুম হওয়া সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী পত্নি তাসদিনা রুশদি লোনা ছাড়া আর কাউকেই ওই আসনগুলো থেকে চিঠি ইস্যু করা হয় নি। এই তালিকায় সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন আহমদ মিলনও রয়েছেন। ওই আসন গুলো থেকে সাক্ষাৎকারে জন্য বিএনপির পক্ষ থেকে অন্য কাউকেই কোন চিঠি ইস্যু করা হয়নি বলে জানা গেছে।


তাছাড়া সিলেট বিভাগের অন্যান্য আসন গুলোতে মনোনয়ন প্রত্যাশিদের চুড়ান্ত দৌড় ঝাপ শুরু হয়েছে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবারের নির্বাচন কে সামনে রেখে নেতাদের জনপ্রিয়তা স্বচ্ছতা কে প্রাধান্য দিচ্ছেন বলে জানা গেছে। চলতি মাসেই সিলেট বিভাগের অন্যান্য আসনের প্রার্থিতা চুড়ান্ত হবে বিএনপির একাধিক সুত্রে জানা গেছে।


নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির চেয়ারপারসন অফিস সুত্রে জানা গেছে গত ১৯ তারিখে বিএনপির চেয়ারপারসনের অফিসে আসন ভিত্তিক সাক্ষাৎকারে যাদের ডাকা হয়েছিলো তাদের মধ্যে নির্ধারিত আসন যেগুলো তে প্রার্থীতা নির্ধারণ হয়ে গেছে সেই আসন গুলো তে অন্য কোন প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়নি বা কাউকে এই আসন গুলোতে সাক্ষাৎকারের অন্য কোন প্রার্থী কে সাক্ষাৎকারের জন্য তালিকা ভূক্ত করা হয়নি। তাছাড়া সিলেট ৩ আসনে যাদের সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছিলো তাদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার আব্দুস সালাম ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী , সিলেট ৪ আসনে সাক্ষাৎকারের জন্য বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম। সিলেট ৫ আসনে জেলা বিএনপির সহ-সভাপতি চাকসু মামুন ও উপজেলা সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি আশিক চৌধুরী , সিলেট ৬ আসনে সাক্ষাৎকারের জন্য সর্বোচ্চ সংখ্যক প্রার্থী কে ডাকা হয় তারা হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক , জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী, সৈয়দা আদিবা , জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী , ২০১৮ সালে ধানের শীষ পেয়ে নির্বাচনে অংশ নেওয়া ফয়সল আহমদ চৌধুরী ও সাবেক যুক্তরাজ্য বিএনপির সভাপতি প্রয়াত কমর উদ্দিনের মেয়ে সাবিনা খান।


Possible BNP Nominees in Sylhet Constituencies


By Roddur Rifat


Ahead of Bangladesh’s upcoming 13th National Parliamentary Election, Bangladesh Jamaat-e-Islami announced its 300 candidates nearly five months ago. Since then, their nominated aspirants have been actively campaigning in their respective constituencies—meeting voters, attending local events, and presenting development plans and pledges.


Meanwhile, several BNP (Bangladesh Nationalist Party) nomination seekers have also been working in the field for a long time. As the party has not yet finalized its nominations, multiple aspirants are currently active in several constituencies.


On October 20, BNP Secretary General and party leader in charge of Sylhet Division Mirza Fakhrul Islam Alamgir summoned all potential candidates from the division’s 19 constituencies to Dhaka for a meeting.

According to party sources, apart from one constituency, no candidate received a final green signal following the meeting. It was also confirmed that not all aspirants were invited to attend the session.


Sources present at the meeting stated that the BNP high command is expected to finalize its list of candidates by the first or second week of November. Among Sylhet’s 19 constituencies, around five are believed to have a single, confirmed candidate so far. These are Sylhet-1, Sylhet-2, Moulvibazar-1, Sunamganj-3, and Sunamganj-5.


According to a reliable party source, Khandaker Abdul Muktadir Ahmed is highly likely to receive the nomination for Sylhet-1, as no interview call was issued to any other contender for that seat. Similarly, M. Naser Rahman, son of late M. Saifur Rahman, is expected to contest from Moulvibazar-1; Koyser Ahmed, General Secretary of UK BNP, from Sunamganj-3; and Tahsina Rushdir Luna, wife of missing former MP M. Ilyas Ali, from Sylhet-2.

Additionally, Kalim Uddin Ahmed Milon is likely to be nominated from Sunamganj-5.


For these constituencies, no other candidates were called for interviews, suggesting their nominations are nearly finalized.


In other Sylhet division seats, nomination aspirants have intensified their lobbying and public activities. Sources close to BNP Acting Chairman Tarique Rahman say he is prioritizing popularity and transparency when selecting candidates for this election.

The final list for the remaining Sylhet constituencies is expected to be announced later this month.


A source from the BNP Chairperson’s Office, requesting anonymity, revealed that during the interviews held on October 19, only shortlisted candidates from certain constituencies were called—an indication that nominations for those seats had already been decided.


For example, in Sylhet-3, those interviewed included M.A. Malik (Advisor to the BNP Chairperson and President of UK BNP), Barrister Abdus Salam (Advisor to the Acting Chairman), and Abdul Qayyum Chowdhury (President of Sylhet District BNP).

In Sylhet-4, interviewees included Miftah Siddiqui (Assistant Organizing Secretary for the Division) and Abdul Hakim (former Upazila Chairman and District BNP Vice President).


For Sylhet-5, the interviewees were Chaksu Mamun (District BNP Vice President) and Ashik Chowdhury (former Upazila Chairman and District BNP Vice President).

In Sylhet-6, the highest number of aspirants were interviewed, including Dr. Enamul Haque (Advisor to the Chairperson), Abul Kaher Chowdhury, Syeda Adiba, Imran Ahmed Chowdhury (District BNP General Secretary), Faisal Ahmed Chowdhury (2018 BNP candidate), and Sabina Khan, daughter of the late UK BNP President Kamr Uddin.

এ রহমান

মন্তব্য করুন: