সিলেটে অনৈতিক কার্যকলাপের অভিযোগে হোটেল বিলাস সিলগালা, আটক ৫

সিলেটে অনৈতিক কার্যকলাপের অভিযোগে হোটেল বিলাস সিলগালা, আটক ৫

প্রথম সিলেট প্রতিবেদন

২২/১০/২০২৫ ২০:৩৩:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীর তালতলা এলাকার একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ৫ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। এ সময় হোটেলটি সিলগালা করা হয়।


মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা দেড়টার দিকে তালতলাস্থ হোটেল বিলাসে এ অভিযান পরিচালনা করে পুলিশ। আটককৃতরা হলেন— রুকুব উদ্দিন (৩০), ইমরানা বেগম (২০), মোস্তফা আহমদ (৩৮), আবু হানিফ (২৮) ও সাইদুল ইসলাম (২৫)।


সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি নগরের সকল হোটেল মালিকদের সঙ্গে বৈঠক করে বৈধভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়েছিলেন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী। এরপরও কিছু হোটেলে নির্দেশনা অমান্য করে অসামাজিক কার্যকলাপ চলছিল বলে অভিযোগ ওঠে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার তালতলার হোটেল বিলাসে অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ৫ জনকে আটক ও হোটেলটি সিলগালা করা হয়।

এর আগে ১৩ অক্টোবর অনুরূপ অভিযোগে দক্ষিণ সুরমার ‘সিলেট রেস্ট হাউস’ সিলগালা করেছিল পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন কার্যকলাপের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


এ রহমান

মন্তব্য করুন: