জৈন্তাপুরে বিজিবির সাথে চোরাকারবারিদের গোলাগুলি, নিহত ১
সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা সীমান্তে চোরাচালান প্রতিরোধে অভিযানকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)'র সাথে সংঘর্ষের সময় এলো পাতাড়ি গুলিতে আলমাস মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বিজিবির দাবি, নিহত ব্যক্তি চোরাকারবারিদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরিবারের দাবি আলমাস একজন নিরীহ কৃষক, সে কখনো চোরাকারবারের সাথে জড়িত ছিল না।
বুধবার ২২ অক্টোবর সকাল ১১টার দিকে কানাইঘাট উপজেলার সুরাইঘাট সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় পণ্য বাহি একটি পিকআপ জৈন্তাপুর উপজেলার চারিকাটা হয়ে প্রবেশ করছিল। জকিগঞ্জ ব্যাটলিয়ন ১৯ বিজিবি সুরাইঘাট বিওপি সীমান্ত দিয়ে চোরাই পণ্য আসার খবরে অতিরিক্ত টহল জোরদার করে। চোরাই পণ্য বহনকারী একটি পিকআপ থামাতে গেলে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে হামলা চালায়। এ সময় পাল্টা গুলিতে ঘটনাস্থলেই একজন নিহত হন। নিহত আলমাস মিয়া জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, তিনি কোনো চোরাচালানের সাথে যুক্ত ছিলেন না। তার মৃত্যুতে এলাকাজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং উত্তেজিত জনতা একটি চোরাই পণ্য বাহি পিকআপ আটক করে। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, নিহতের মরদেহ জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে আসা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ থানায় নিয়ে আসানি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
১৯ বিজিবির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আহমদ বলেন, “গুলাগুলিতে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি চোরাই পণ্যবাহী ট্রাকের সঙ্গেই ছিলেন, তাই তাকে চোরাকারবারি হিসেবে গণ্য করা হচ্ছে।
তাহির আহমদ
মন্তব্য করুন: