হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন

হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন

প্রথম সিলেট প্রতিবেদন

২২/১০/২০২৫ ১২:৫৯:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জনাব হুমায়ুন কবির-কে দলের যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। বুধবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে অবগত করা হলো।


বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এই নিয়োগের মাধ্যমে দলের আন্তর্জাতিক যোগাযোগ ও কূটনৈতিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

তাহির আহমদ

মন্তব্য করুন: