ওসমানীনগরের সাদিপুর খালে টোকেন ছাড়াই মাছ ধরার নির্দেশ

অবৈধ টোকেন জব্দ করে ধ্বংস, প্রশাসনের কঠোর সতর্কবার্তা

ওসমানীনগরের সাদিপুর খালে টোকেন ছাড়াই মাছ ধরার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

২১/১০/২০২৫ ১৮:০৩:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর খালে বরশি দিয়ে মাছ ধরতে কোনো ধরনের টোকেন বা অনুমতির প্রয়োজন নেই বলে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি কয়েকজন ব্যক্তি প্রশাসনের অনুমতি ছাড়াই টোকেন তৈরি করে স্থানীয় জেলেদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং অবৈধভাবে তৈরি টোকেনগুলো জব্দ করে পুড়িয়ে ধ্বংস করে ফেলে।

এ ঘটনায় প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে কেউ পুনরায় এমন অবৈধ টোকেন তৈরি বা বিতরণের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বার্থে এই ঘোষণা প্রচার করা হয়েছে, যাতে সাধারণ মানুষ প্রতারণার শিকার না হয়ে স্বাধীনভাবে খালে মাছ ধরতে পারেন।

এ রহমান

মন্তব্য করুন: