সিলেটে সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন নির্দেশনা জারি

সিলেটে সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন নির্দেশনা জারি

প্রথম সিলেট প্রতিবেদন

২০/১০/২০২৫ ১৯:০২:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরে যানজট ও বেপরোয়া পার্কিং কমাতে নতুন ৩ দফা নির্দেশনা জারি করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। সোমবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর স্বাক্ষরিত জনস্বার্থ সংশ্লিষ্ট প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নির্দেশনায় বলা হয়েছে, রাস্তার সংযোগস্থলের কেন্দ্রবিন্দু থেকে ২৫ গজ পর্যন্ত কোনো গাড়ি থামানো বা পার্কিং করা যাবে না। এছাড়া দুই লেন বিশিষ্ট সড়কে পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ। নির্ধারিত পার্কিং স্থানে গাড়ি রাখতে হবে শুধুমাত্র এক লাইনে এবং অনুমোদিত সংখ্যার মধ্যে। একাধিক সারিতে গাড়ি রাখলে তা আইন ভঙ্গ হিসেবে গণ্য হবে।


এসএমপি জানিয়েছে, আইনের ২৭ (১) ধারা অনুযায়ী ফুটপাত বা সড়কে যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ। যারা এই আইন ভঙ্গ করবেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


এক কর্মকর্তা জানান, নগরের প্রধান সড়ক, বাজার এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশে চলাচলের উপযোগী পরিবেশ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নির্দেশনা মানা হলে শহরের চলাচল ব্যবস্থা অনেকাংশে সহজ হবে।

এ রহমান

মন্তব্য করুন: