আবু জাফর ও প্রণবজ‍্যোতি’র মুক্তি দাবি গণতান্ত্রিক আইনজীবী সমিতির

আবু জাফর ও প্রণবজ‍্যোতি’র মুক্তি দাবি গণতান্ত্রিক আইনজীবী সমিতির

প্রথম ডেস্ক

২৮/০৯/২০২৫ ২২:৩৯:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ -এর সিলেট জেলা কমিটির আহ্বায়ক কমরেড আবু জাফর ও সদস্য সচিব কমরেড প্রণবজ‍্যোতি পালের অবিলম্বে নি: শর্ত মুক্তির দাবি জানিয়েছে গনতান্ত্রিক আইনজীবী সমিতি সিলেট জেলা শাখা। রবিবার ২৮ সেপ্টেম্বর গনমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ এই দাবি করেন।


বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি সিলেট শাখার সভাপতি অ‍্যাডভোকেট সৈয়দ মনির আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিদ্যুৎ দাশ বাপন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাকিম আহমেদ কাওছার বিবৃতিতে বলেন,গতকাল শনিবার দুটি মিথ্যা ও ভিত্তিহীন মামলায় সিলেটের পুলিশ উল্লেখিত দুই নেতাকে গ্রেফতার করেছে। বর্তমানে দু’জন সিলেট কেন্দ্রীয় কারাগারে আটকাবদ্ধ রয়েছেন। কথিত যে-মামলার অভিযোগে দু’জন রাজনীতিবিদ-কে গ্রেফতার করা হয়েছে, সে-মামলার কল্পিত অভিযোগের ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার বিষয়টি অসত্য। অর্থাৎ মিথ্যাভাবে ও ষড়যন্ত্রের অংশ হিশেবে কমরেড আবু জাফর ও কমরেড প্রণবজ‍্যোতি পাল-কে গ্রেফতার করা হয়েছে। যা-আইনের শাসনের পরিপন্থী। ভিত্তিহীন মামলায় বর্ণিত ঘটনার সাথে যুক্ত না-থাকার পরও, কৌশলে দু’জন শ্রমিক বান্ধব নেতাকে মিথ্যা ভাষ‍্যে ফাঁসানো ও গ্রেফতার করা অবিচারের শামিল। 


নেতৃবৃন্দ বলেন,বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি সিলেট শাখা এই গ্রেফতারের প্রতিবাদে তীব্র ক্ষোভ ও নিন্দা নিন্দা জানায়। পাশাপাশি বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সিলেট শাখা গ্রেফতারকৃত দু’জনের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

 গ্রেফতারের প্রতিবাদে জোরালো দাবি জানান যে, কমরেড আবু জাফর ও কমরেড প্রণবজ‍্যোতি পাল-কে অতিসত্বর মুক্তি দিতে হবে।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন: