সিলেটে নিজ শরীরে আগুন জ্বালিয়ে রিক্সা চালকের মৃত্যু

সিলেটে নিজ শরীরে আগুন জ্বালিয়ে রিক্সা চালকের মৃত্যু

প্রথম সিলেট প্রতিবেদন

২৩/০৯/২০২৫ ১৭:৫০:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে নিজ শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে মৃত্যুবরণ করেছে এক রিক্সাচালক। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে নগরের মীরাবাজারস্থ হোটেল জাহানের সামনের গলির ভিতরে এই ঘটনাটি ঘটে। নিহত রিক্সা চালকের নাম মনসুর মিয়া (৩০)। সে জয়পুরহাট জেলার বানিয়াতুলের জামিউল ইসলামের ছেলে। তিনি মীরাবাজার এলাকার সেবক-২ নং বাসায় গ্যারেজে বসবাস করতেন এবং গ্যারেজের মালিক রিজভী মিয়ার প্যাডেল চালিত রিকশা চালাতেন। 


বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার স্ত্রীর সাথে মনোমালিন্যের জের ধরে পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করেছেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে। 


 

তাহির আহমদ

মন্তব্য করুন: