বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতি সভা
সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ৬ ডিসেম্বর সুনামগঞ্জ মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করার লক্ষ্যে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মতিউর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তাপস শীল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শাকিলা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল, সুনামগঞ্জ সদর উপজেলা ইউএনও রুহুল আমীন, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক খলিল রহমান প্রমূখ।
সভায় মহান বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস এবং সুনামগঞ্জ মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদার সাথে নানা কর্মসূচীর মধ্য দিয়েই পালন করার উপর গুরুত্ব আরোপ করেন। এ লক্ষে কয়েকটি উপ কমিটি গঠন করা হয়েছে।
লতিফুর রহমান রাজু/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: