ভারতে স্বর্ণের দামে ধস, ভরিতে কমলো ৬৭ হাজার রুপি

ভারতে স্বর্ণের দামে ধস, ভরিতে কমলো ৬৭ হাজার রুপি

প্রথম ডেস্ক

২২/১১/২০২৬ ১০:৫৭:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভারতের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। চলতি বছরের জানুয়ারিতে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর মূল্যবান এই ধাতুর দাম ৩২ শতাংশেরও বেশি কমে গেছে।

এতে স্বর্ণের বাজারে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে আগের সর্বোচ্চ দামে ফিরতে স্বর্ণের কতদিন সময় লাগতে পারে, তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ।

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের (এমসিএক্স) ২১ নভেম্বর পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতে ১০ গ্রাম স্বর্ণের দাম প্রায় ১ লাখ ৮০ হাজার রুপি থেকে নেমে ১ লাখ ২২ হাজার রুপিতে দাঁড়িয়েছে। অর্থাৎ প্রতি ১০ গ্রামে দাম কমেছে প্রায় ৫৮ হাজার রুপি।

ভারতীয় ওজনের হিসাবে এক ভরি সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম। সেই হিসাবে স্বর্ণের দাম ভরিপ্রতি কমেছে প্রায় ৬৭ হাজার ৬৬১ রুপি। বছরের শুরুতে রেকর্ড উচ্চতায় ওঠার পর এত বড় দরপতন স্বর্ণের বাজারের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের ভাবিয়ে তুলেছে।

স্বর্ণের বাজারের অতীত পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যায়, বড় ধরনের মূল্যপতনের পর আগের সর্বোচ্চ দাম ফিরে পেতে অনেক সময় কয়েক বছর অপেক্ষা করতে হয়েছে। এ কারণে বর্তমান দরপতনের পরপরই স্বর্ণের দাম দ্রুত আগের অবস্থানে ফিরে আসবে-এমন প্রত্যাশা না রাখার পরামর্শ দিচ্ছেন বাজার বিশ্লেষকেরা।

ফান্ডসইন্ডিয়ার ‘ওয়েলথ কনভারসেশনস’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বড় ধরনের দরপতনের ক্ষেত্রে স্বর্ণের দাম সর্বোচ্চ অবস্থান থেকে সর্বনিম্ন পর্যায়ে নামতে গড়ে প্রায় দুই বছর আট মাস সময় নেয়। এরপর আগের সর্বোচ্চ মূল্য ফিরে পেতে আরও গড়ে চার বছর সাত মাস সময় লাগতে পারে।

অর্থাৎ স্বর্ণের বাজারে বড় পতনের পর পুরোপুরি পুনরুদ্ধার হতে দীর্ঘ সময় প্রয়োজন হতে পারে। তাই বিনিয়োগকারীদের স্বল্পমেয়াদি লাভের চিন্তার পরিবর্তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad