এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক সোমবার
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামী সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী। এছাড়া, জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপে বসবেন বলে জানা গেছে।
তবে এই আলোচনা ঠিক কখন ও কোথায় হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। জানা গেছে, নাশকতাবিরোধী ঐক্য গড়তেই এ আলোচনা।
এর আগে, গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠকের পর সংলাপের এই পদক্ষেপ নেওয়া হয়।
এদিকে, সম্প্রতি দেশজুড়ে অগ্নিসংযোগ, হামলাসহ সহিংসতার ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে রয়েছে থানায় অগ্নিসংযোগ, একাধিক সংসদ সদস্যের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও।
এছাড়া সম্প্রতি অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের অনেক শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। পৃথক এসব নাশকতা ও হামলার ঘটনায় একাধিক বিএনপি নেতাসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: