বিশ্বনাথে সোনাপুর চ‍্যারিটি গ্রুপের উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

বিশ্বনাথে সোনাপুর চ‍্যারিটি গ্রুপের উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

২১/১১/২০২৬ ২০:৫৩:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিশ্বনাথে সোনাপুর চ‍্যারিটি গ্রুপের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আজিজুর রহমান এর উদ্যোগে পশ্চিম সিলেটের ঐতিহ্যবাহী দ্বিনী প্রতিষ্ঠান সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা থেকে ২০২৬ সালে আলিম পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১ টায় মাদরাসার কনফারেন্স হলরুমে এ বছর আলিম পরীক্ষায় উত্তীর্ণ ৬৭ জন শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।

এতে অতিথির দোয়া পরিচালনা করেন মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্জ মাওলানা শফিকুর রহমান (পাকিছিরি হুজুর)।

এবং অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতি মাওলানা আবু জাফর মো. নোমান।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ বেতকুনী এর সভাপতিত্বে ও হোসাইনিয়া ছাত্র সংসদের এজিএস মো. গিয়াস উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সৎপুর কামিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন, শাখারীকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হীরেন্দ্র কুমার দাস, হুসাইনিয়া ছাত্র সংসদের ভিপি লায়েক সোহাগ, সোনাপুর চ‍্যারিটি গ্রুপের সদস‍্য মো. তারেকুল ইসলাম।

শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হুসাইনিয়া ছাত্র সংসদের জিএস লায়েক আহমদ এবং নাতে রাসুল সা. পরিবেশন করেন শিক্ষার্থী হোসাইন আহমদ তামিম।

এসময় কৃতি শিক্ষার্থীদের জনপ্রতি সম্মাননা ক্রেস্ট, ডায়রী ও কলম প্রদান করা হয়।

অনুষ্ঠানে এসময় সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, কালারুকা লতিফিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান তাজুল, উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান ধনপুরী, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মিছবাহ উদ্দিন বাহারী, সোনাপুর চ‍্যারিটি গ্রুপের সদস্য এখলাছ আহমদ, আলিমুর রহমান, হোসাইনিয়া ছাত্র সংসদের প্রচার সম্পাদক সাদেক হোসাইন, পাঠাগার সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরী, সহ সাহিত্য বিষয়ক সম্পাদক লোকমান আহমদ উপস্থিত ছিলেন।

ফারুক আহমদ / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad