সিলেটে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দিল এসএমপি

সিলেটে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দিল এসএমপি

প্রথম সিলেট প্রতিবেদন

২১/১১/২০২৬ ১৮:৪৯:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট মহানগরী এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল চলাচল সীমিত ঘোষণা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। 

আজ শনিবার (২১ নভেম্বর) থেকেই এই নির্দেশনা কার্যকর হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। শনিবার এসএমপি হেডকোয়ার্টার্স থেকে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম (বিপিএম) স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত এই সময়ে (রাত ১২টা থেকে ভোর ৬টা) জরুরি প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে চলাচলকারীদের অবশ্যই গাড়ির হালনাগাদ কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে। জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad