নাজিম উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ
সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা মো. তাহের আহমদ ও তারেক আহমদের পিতা মরহুম নাজিম উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও এতিম শিশুদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে সিলেট নগরের বাগবাড়ীস্থ ছোট্ট মনি নিবাসে এতিম শিশুদের নিয়ে এ দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় এতিম শিশুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাদের মধ্যে দুপুরের খাবার পরিবেশন করা হয়।
দোয়া মাহফিলে মরহুম নাজিম উদ্দীনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের সহ-সভাপতি আওলাদ হোসেন।
মরহুমের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে এতিম শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি এবং মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এন এইচ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: