দিরাইয়ে ৩২৯ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রেসক্লাবের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দিরাইয়ে ৩২৯ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রেসক্লাবের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি,দিরাই

২১/১১/২০২৬ ১৬:০৬:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে সুনামগঞ্জের দিরাইয়ে ‘দিরাই প্রেসক্লাব মেধাবৃত্তি পরীক্ষা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দিরাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষা নেওয়া হয়।

দিরাই প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩২৯ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন ও সার্বিক তত্ত্বাবধানে দিরাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা দায়িত্ব পালন করেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, দিরাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান অলক এবং দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লাল বাসি।

এ সময় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, কোষাধ্যক্ষ সৈয়দুর রহমান তালুকদার ও সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হকসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য।

আয়োজকেরা জানান, কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী, আত্মবিশ্বাসী ও প্রতিযোগিতামূলক করে তুলতেই প্রতি বছরের মতো এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

আয়মান আহমেদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad