মৌলভীবাজারে যুবলীগ কর্মীকে না পেয়ে বৃদ্ধ বাবাকে আটক: উদ্বেগ ও প্রতিবাদ

মৌলভীবাজারে যুবলীগ কর্মীকে না পেয়ে বৃদ্ধ বাবাকে আটক: উদ্বেগ ও প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২১/১১/২০২৬ ১৪:২৮:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার সদর উপজেলায় জেলা যুবলীগের এক কর্মীকে বাড়িতে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শুক্রবার (২০ নভেম্বর) সদর উপজেলার ১০ নম্বর নাজিরাবাদ ইউনিয়নের পশ্চিম দুঘর গ্রামে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

আটক ব্যক্তির নাম পরেশ চক্রবর্তী। তিনি ওই এলাকার বাসিন্দা এবং মৌলভীবাজার জেলা যুবলীগের কর্মী পঙ্কজ চক্রবর্তীর বাবা।

পরিবার সূত্রের অভিযোগ, শুক্রবার পুলিশ পঙ্কজ চক্রবর্তীকে খুঁজতে পশ্চিম দুঘর গ্রামের বাড়িতে অভিযান চালায়। সেখানে পঙ্কজকে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবা পরেশ চক্রবর্তীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরিবারের দাবি, ছেলে পঙ্কজ চক্রবর্তী থানায় এসে আত্মসমর্পণ না করা পর্যন্ত বাবা পরেশ চক্রবর্তীকে মুক্তি দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট মহলের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, একজনের পরিবর্তে তাঁর নিরপরাধ বৃদ্ধ বাবাকে আটকে রেখে ছেলেকে আত্মসমর্পণে বাধ্য করার প্রক্রিয়া অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয়ের কারণে পরিবারের নিরপরাধ সদস্যদের হয়রানি করা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে অবিলম্বে পরেশ চক্রবর্তীর নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে।

তবে পরিবারের পক্ষ থেকে তোলা এই অভিযোগের বিষয়ে স্থানীয় থানা-পুলিশ ও প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া গেলে ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যাবে।

কামরান আহমদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad