হবিগঞ্জে তাফসির মাহফিলে দোকান বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃ/ত্যু

হবিগঞ্জে তাফসির মাহফিলে দোকান বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃ/ত্যু

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১০/১১/২০২৬ ২২:০২:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় মিয়া (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার রানীগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের মাঠসংলগ্ন পশ্চিম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় মিয়া রানীগাঁও ইউনিয়নের সালামী ঠিলা গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি পেশায় ঝালমুড়ি বিক্রেতা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রানীগাঁও বাজারে আয়োজিত একটি তাফসির মাহফিল উপলক্ষে নিজের ঝালমুড়ির দোকানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করছিলেন হৃদয়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের মূল তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্বপন রবি দাশ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad