ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটিতে সিলেটের ১২ জন

ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটিতে সিলেটের ১২ জন

প্রথম ডেস্ক

১০/১১/২০২৬ ১৯:১৯:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (NSA)-এর নতুন গঠিত কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগ থেকে সর্বমোট ১২ জন প্রতিনিধি স্থান পেয়েছেন। নবগঠিত এই কমিটিতে তাঁরা যুগ্ম সদস্য সচিব, সংগঠক ও সদস্য পদে দায়িত্ব পালন করবেন।

সংগঠন সূত্রে জানা গেছে, সিলেট বিভাগ থেকে আব্দুল ওয়াহিদ উমায়েরকে যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন বাবলু, আব্দুল মোহাইমিন চৌধুরী সাদমান এবং রফি আহমেদ তানিম।

কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন কিবরিয়া সারওয়ার, মাহফুজ কাউসার ছাদি, সফির উদ্দিন, চৌধুরী ফারদিন হায়াত, মাহমুদ রেজা সৌরভ, কামরান আহমেদ, এনায়েত আহমেদ ও আব্দুল মুহিত।

কমিটিতে স্থান পাওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে নতুন দায়িত্বপ্রাপ্তরা বলেন, সিলেট অঞ্চলের বিপুল ক্রীড়া সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় ক্রীড়া ও ক্রীড়াবিদদের সার্বিক উন্নয়নে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করা হবে। এই লক্ষ্যে তাঁরা সিলেটের সব পর্যায়ের ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ ও ক্রীড়ানুরাগীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।


নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad