স্পেনের একাদশে থাকছেন না ইয়ামাল

স্পেনের একাদশে থাকছেন না ইয়ামাল

প্রথম ডেস্ক

১০/১১/২০২৬ ১৪:০৩:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হাঁটুর চোটের কারণে স্পেনের হয়ে নেশনস লিগের আগামী বৃহস্পতিবারের ম্যাচে খেলতে পারবেন না বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। 

সোমবার (৯ নভেম্বর) স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, চোটের কারণে চেকিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামা হচ্ছে না ১৯ বছর বয়সী এই ফুটবলারের।

রোববার লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে ডান হাঁটুতে চোট পান ইয়ামাল। তবে চোট নিয়েই পুরো ৯০ মিনিট খেলেন তিনি।

স্প্যানিশ ফেডারেশন জানিয়েছে, আগামী রোববার মাদ্রিদে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে স্পেন দলে যোগ দেওয়ার জন্য আগামী কয়েক দিন বার্সেলোনায় চিকিৎসা নেবেন ইয়ামাল। একই কারণে চেকিয়া সফরে যাচ্ছেন না রিয়াল সোসিয়েদাদের স্ট্রাইকার মিকেল ওয়ারজাবালও। ফ্লু থেকে সেরে উঠলেও ইয়ামালের মতো ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফেরার লক্ষ্য রয়েছে তাঁর।

চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২০ ম্যাচ খেলেছেন ইয়ামাল। সব কটিতেই ছিলেন শুরুর একাদশে। এ সময়ে ১৭ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৩ গোল। টানা খেলার কারণে তাঁর মাঠে থাকার সময় সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণের দাবি উঠেছে।

গত মৌসুমে বারবার কুঁচকির চোটে পড়ায় ইয়ামালকে নিয়ে স্পেন ও বার্সেলোনার মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল। গত সেপ্টেম্বরে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের বিরুদ্ধে ইয়ামালের যথাযথ যত্ন না নেওয়ার অভিযোগ তোলেন।

স্পেনের হয়ে এখন পর্যন্ত ৩৭ ম্যাচ খেলেছেন ইয়ামাল। গত জুলাইয়ে বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন তিনি। নেশনস লিগে স্পেন এখন পর্যন্ত প্রথম চার ম্যাচেই জয় পেয়েছে। চেকিয়ার বিপক্ষে জয় এবং ইংল্যান্ডের বিপক্ষে ড্র করতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে দলটি। গ্রুপের শীর্ষ দুই দল আগামী মার্চে কোয়ার্টার ফাইনালে খেলবে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad