মৌলভীবাজারে উরস মাহফিলে কবরের সামনে সিজদা ও মৃতের ছবিতে প্রণাম

এলাকায় তীব্র সমালোচনা

মৌলভীবাজারে উরস মাহফিলে কবরের সামনে সিজদা ও মৃতের ছবিতে প্রণাম

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

৩১/১০/২০২৬ ১৫:১৪:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের ছলিমবাজারের মেম্বার মার্কেটে সাধক মঞ্জুব আউলিয়া বাবা দীপন শাহ পাগলার স্মরণে আয়োজিত দুই দিনব্যাপী উরস মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। গত ২৫ অক্টোবর রোববার অনুষ্ঠিত এই মাহফিলের কিছু বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এই অসন্তোষের সৃষ্টি হয়।

ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, মাহফিলের বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে কয়েকজন যুবক কবরের সামনে সিজদা করছেন, কবরে ফুল ছিটিয়ে মাথা নত করে প্রণাম জানাচ্ছেন এবং মৃত ব্যক্তির ছবিতে ফুল দিয়ে প্রণামের মতো কর্মকাণ্ড করছেন। স্থানীয় মুসল্লিদের জোরালো দাবি, ইসলাম ধর্মে এসব কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ, পরিপন্থী এবং সরাসরি শেরেকীর শামিল।

এ বিষয়ে ছলিমুল্লাহ জামে মসজিদের ইমাম আব্দুল বাসিত আশিকী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় এ ধরনের কার্যকলাপ বন্ধের চেষ্টা চালিয়ে আসছেন। আয়োজকদের একাধিকবার বাধা দেওয়া সত্ত্বেও তারা তা আমলে নেননি বলে অভিযোগ করেন তিনি। বর্তমানে তিনি আশপাশের অন্যান্য মসজিদের ইমামদের সাথে আলোচনা করে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানোর উদ্যোগ নিয়েছেন। তবে এ বিষয়ে আয়োজকদের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তোফায়েল করিম চৌধুরী রুমেলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ধর্মীয় আয়োজনের নামে এমন বিতর্কিত কর্মকাণ্ড তরুণ প্রজন্মের মাঝে ভুল বার্তা ও বিভ্রান্তি ছড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল। তাই ধর্মীয় বিধিবিধান এবং মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কামরান আহমদ/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad