ফাইনালে হারের পর শ্রীলঙ্কার জন্য আরও দুঃসংবাদ
পাকিস্তানের কাছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ৩ উইকেটে হারের পর এবার আর্থিক শাস্তির মুখে পড়েছে শ্রীলঙ্কা। নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় দলটির খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
স্লো ওভার রেটের দায়ে অভিযুক্ত হয়েছে শ্রীলঙ্কা। কিন্তু সেই অপরাধ তারা ফাইনালে নয়, বৃহস্পতিবার লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করলে দলের প্রত্যেক খেলোয়াড়ের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। শ্রীলঙ্কা ওই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করেছিল।
এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো শ্রীলঙ্কার বিরুদ্ধে এই শাস্তি ঘোষণা করেন। দলের অধিনায়ক কুশল মেন্ডিস অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ম্যাচের অনফিল্ড আম্পায়ার আহসান রাজা ও শরফুদ্দৌলা ইবনে শহীদ, তৃতীয় আম্পায়ার ওয়েন নাইটস এবং চতুর্থ আম্পায়ার নাসির হুসেইন স্লো ওভার রেটের অভিযোগ আনেন।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: